> For the complete documentation index, see [llms.txt](https://ruby.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://ruby.howtocode.dev/installation.md).

# ইনস্টলেশন

## ইনস্টলেশন

রুবি ব্যাবহার করার আগে রুবি আপনার মেশিনে ইন্সটল করতে হবে । এর জন্য নিচের পদক্ষেপ গুল অনুসরণ করুন ।

## উইন্ডোজ এ যেভাবে ইন্সটল করবেন

আপনি যদি উইন্ডোজ ব্যাবহারকারি হন তাহলে

১) রুবির অফিসিয়াল [ওয়েবসাইট](https://www.ruby-lang.org/en/downloads/) থেকে রুবি এক্সিকিউটেবল ফাইলটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন ।

২) রুবি সঠিক ভাবে ইন্সটল হয়েছে কিনা তা দেখার জন্য উইন্ডোজ কমান্ড প্রমট ( windows command prompt ) বা CMD ওপেন করুন এবং টাইপ করুন

`ruby -v`

আউটপুট অনেকটা এমন আসবে

`ruby 1.6.7`

## লিনাক্স এ যেভাবে ইন্সটল করবেন

আপনি যদি ডেবিয়ান এর ডিস্ট্র গুল যেমন উবুন্টু , লিনাক্স মিন্ট , ইলামেন্টারি ওএস ইত্যাদি ব্যাবহার করে থাকেন তবে টার্মিনালে লিখুন

`sudo apt-get install ruby-full`

আপনি যদি CentOS, Fedora, অথবা RHEL ব্যাবহার করে থাকেন তবে টার্মিনালে লিখুন

`sudo yum install ruby`

ইন্সটল করার পর নিশ্চিত হওয়ার জন্য টার্মিনালে লিখুন

`ruby -v`

তাহলে আপনার ইন্সটল করা রুবির ভার্সন দেখতে পারবেন ।
